শিরোনাম

ক্যাটরিনা ভীতি পরিণীতির

নিউজ ডেস্ক :  ক্যাটরিনা কাইফ অভিনয়টা কেমন করেন, তা নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু তাকে যে আরেক বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ভয় পান ত কে জানতো। একটি চ্যাট শো’তে গিয়ে একথা জানালেন পরিণীতি নিজেই।
শুধু কি ভয়। পরিণীতির কথায়, ক্যাটরিনাকে দেখলে নাকি ভয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে যায় তার। কারণ, ক্যাটরিনা মারাত্মকভাবে সিরিয়াস থাকেন সব সময়। কিছুদিন আগে আমেরিকায় এক কনসার্টে একসঙ্গে গিয়েছিলেন ক্যাট আর পরিণীতি। বলিউডের অন্য অনেক তারকাও ছিলেন সেই ট্যুরে। দেদার সেল্ফি তুলে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছিলেন তারা। কিন্তু সেল্ফিতে হাসিমুখে পোজ দিলেও এমনিতে নাকি ক্যাট বিশেষ হাসতেন না। যখন গ্রুপের কেউ কোন ঠাট্টা-ইয়ার্কি করতেন, বেশিরভাগ সময়ই তাতে যোগও দিতেন না। গম্ভীর মুখে বসে থাকতেন!
তাছাড়া ক্যাটকে ভয় পাওয়ার আরও কারণ ছিল পরিণীতির কাছে। তিনি নাকি কড়া নজর রাখতেন, পরিণীতি নিয়মিত শরীরচর্চা করছেন কি না। মাঝে মাঝে নিজের সঙ্গেই ওয়ার্কআউট করতে ডেকে নিতেন তাকে। সব সময় কি আর এক্সারসাইজে মন বসে? কিন্তু পরিণীতি কিছু বলতে পারতেন না স্রেফ ভয়ে!
ক্যাটরিনার এক্সপ্রেশন অবশ্য বরাবরই চর্চার বিষয়। অভিনয়ের সময় যে কোন সিকোয়েন্সে তার অভিব্যক্তি একই রকম, এমনটা অনেকেই মনে করেন। কিছুদিন আগেই নেহা ধুপিয়ার শো’এ গিয়ে কারিনা কাপুর সাফ জানিয়েছিলেন, ক্যাটরিনার চেয়ে দীপিকা পাড়ুকোনকে অনেক উঁচু মাপের অভিনেত্রী মনে করেন তিনি। পর্দার বাইরেও যে এই এক্সপ্রেশন দিয়ে ক্যাট লোকজনকে ভয় পাইয়ে দিতে পারেন, এতদিনে সেটা টের পাওয়া গেল!

basic-bank

Be the first to comment on "ক্যাটরিনা ভীতি পরিণীতির"

Leave a comment

Your email address will not be published.


*