শিরোনাম

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় তিন কলেজ ছাত্র নিহত

নিউজ ডেস্ক :  বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ৩ কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে সদর উপজেলার  যাত্রাপুর বাজার এলাকায় বালুভর্তি ট্রলির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় মটরসাইকেল আরোহী ৩ কলেজ ছাত্রের দুইজন ঘটনাস্থলে ও একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহতরা হলো- বাগেরহাট সদরের আফরা গ্রামের আনাম জমাদ্দারের ছেলে পান্না (১৮), বেনেগাতী গ্রামের সুভাস দাসের ছেলে অমিত দাস (১৯) এবং ঢাকা থেকে মশিতপুর গ্রামে নানা শামিম সেখের বাড়িতে অসুস্থ্য নানীকে দেখতে আসা সাকিব (১৮)। নিহতদের মরদেহ পুলিশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত তান্না ও অমিত বাগেরহাট রাংদিয়া কলেজিয়েট স্কুলের ছাত্র। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মর্মন্তিক এ ঘটনায় যাত্রাপুরের সর্বত্র শোকের ছায়া নেমেছে।

 

basic-bank

Be the first to comment on "বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় তিন কলেজ ছাত্র নিহত"

Leave a comment

Your email address will not be published.


*