শিরোনাম

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫৭

নিউজ ডেস্ক : ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক এবং তিন চরমপন্থীসহ ৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদরে ২১ জন, শৈলকুপায় ১০, হরিণাকুন্ডুতে ৪, কালীগঞ্জে ১০, কোর্টচাঁদপুরে ৪, মহেশপুরে সাতজনকে থানা পুলিশ ও একজনকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ৬টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক ও তিন চরমপন্থীসহ বিভিন্ন মামলায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

basic-bank

Be the first to comment on "ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫৭"

Leave a comment

Your email address will not be published.


*