শিরোনাম

গোপালগঞ্জে বাসচাপায় নব-দম্পতি নিহত

নিউজ ডেস্ক : গোপালগঞ্জে নিজ বাড়ির সামনে বাসচাপায় নব-দম্পতি নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরের ফকিরকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

এর প্রতিবাদে স্থানীয়রা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। উত্তেজিত এলাকাবাসী এ সময় দুইটি ইজিবাইক ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ঢোকার সময় মো. খালিদ শেখ (২৮) ও তার স্ত্রী সুরাইয়া বেগমকে (১৮) চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা নিহত হন। গত ১৮ নভেম্বর এ দম্পতির বিয়ে হয়।

এ ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ করে দেয়। এতে মাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। পুলিশ মহাসড়কের অবরোধ তুলে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।

ঘটনার পরপরই গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজাসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, এই সড়কের বিজয়পাশা নামক স্থানে চালক বাস ফেলে পালিয়ে গেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "গোপালগঞ্জে বাসচাপায় নব-দম্পতি নিহত"

Leave a comment

Your email address will not be published.


*