শিরোনাম

জানাজা শেষে ময়মনসিংহের পথে শাকিলের মরদেহ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য মসজিদের বারান্দায় তার মরদেহ রাখা হয়। এরপর মরদেহ ময়মনসিংহে তার নিজ বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে লাশ মসজিদে আনা হয়।
জানাজার আগে তার ছোট ভাই মাহমুদুল হক রিপন বলেন, আমার ভাই আমাদের চেয়ে আপনাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। তার চলার পথে কোনো ভুল-ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। কোনো দেনা-পাওনা থাকলে আমি পরিশোধ করে দেব। আমার ভাইকে আপনারা সবাই মাফ করে দেবেন।

শাকিলের জানাজায় অংশ নেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শেষে ১১টা ২০ মিনিটে লাশ ময়মনসিংহ শহরের উদ্দেশে একটি অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়। আজ বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের পৌর শহরের কবরস্থানে তাকে দাফন করা হবে।

basic-bank

Be the first to comment on "জানাজা শেষে ময়মনসিংহের পথে শাকিলের মরদেহ"

Leave a comment

Your email address will not be published.


*