নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বাবিল সংলগ্ন নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে বুধবার অপহরণ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। তারা হলেন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলের গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. নাজির হোসেন ভুলু (৪২) ও সৈয়দ আলীর ছেলে আব্দুস শুক্কুর (৩৯)।
পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ওই দুই জেলে প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ শিকার করতে যায়। মাছ শিকার অবস্থায় ভোরের দিকে বিজিপির একটি টহল বোট কাছে এসে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত শুক্কুরের ছোট ভাই আব্দুর রহিম বলেন, বাংলাদেশ-মিয়ানমার জলসীমানায় কাছাকাছি এলাকায় মাছ শিকারের সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অস্ত্রের মুখে দুইজনকে অপহরণ করে নিয়ে যায়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, বিষয়টি শুনেছি, কিন্তু অপহৃত জেলে পরিবারের পক্ষে থেকে এখনো লিখিতভাবে অবহিত করা হয়নি। তারপরও বিজিপির সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হচ্ছে।

Be the first to comment on "নাফ নদী থেকে দুই জেলেকে নিয়ে গেছে বিজিপি"