শিরোনাম

নওয়াজ কন্যার ভ্রমন খরচ সাড়ে ৩ কোটি!

নিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মেয়ের আয়ের সাথে সঙ্গতিহীন ব্যয়ের ধাক্কায় ভীষণ চাপে পড়ছেন। যদিও কর্মহীন মেয়ের আয়কর তালিকায় তার আয় শূন্য! অথচ আয়কর দাখিলের হিসেবে তার ভ্রমন খরচ ৩৫ মিলিয়ন পাকিস্তানি রুপি! সেটি কী করে সম্ভব? দেশটির সুপ্রিম কোর্টের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে ঘোর বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম নওয়াজ।

সম্প্রতি পানামা পেপার্স কেলেঙ্কারিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বের দুর্নীতির খবর ফাঁস হয়েছে। আর সেই তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরিবারের নামটিও উঠে এসেছে। খবর ডনের।

জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ের কোন আয় না থাকলেও আয়কর রিটার্নে মরিয়ম নওয়াজ দেখিয়েছেন তার রোজগার ২১ মিলিয়ন পাকিস্তানি রুপি। আর কর্মহীন মরিয়মের এতো বিশাল অঙ্কের খরচ কী করে সম্ভব, এমন প্রশ্নে এখন আলোড়িত পাকিস্তান। দেশের সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি জাহির জামালির নির্দেশে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। মরিয়ম নওয়াজের বিলাসবহুল জীবনের অর্থের যোগান হয় মূলত বাবা ও ভাইয়ের জমিদারি থেকেই। যেহেতু শরিফ পরিবার পাকিস্তানের অন্যতম বিত্তশালী। তবে প্রধানমন্ত্রীর কর্মহীন মেয়ের এমন মোটা অংকের খরচ নিয়ে সত্যিই যেন বিব্রত বোধ করছে দেশটির সুপ্রিম কোর্ট।

 

basic-bank

Be the first to comment on "নওয়াজ কন্যার ভ্রমন খরচ সাড়ে ৩ কোটি!"

Leave a comment

Your email address will not be published.


*