নিউজ ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে আবারো নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এ মানববন্ধনে রোহিঙ্গাদের নিরাপদ আবাস ও বাংলাদেশে আশ্রয় গ্রহণকারীদের জন্য পর্যাপ্ত ত্রাণ সহাতার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন অ্যাডভোকেট এন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ওসমান চৌধুরী, টিপু সুলতান, আব্দুস শহীদ, গিয়াস আহমেদ, রুহুল আমিন, লুৎফর রহমান লাতু, মফিজউদ্দিন, মহিউদ্দিন ইউসুফ, শাহ শহীদুল হক সাঈদ, ফারুক হোসেন মজুমদার, রফিকুল ইসলাম, শফিকুল আলম, আজমল হোসেন কুনু প্রমুখ।
রোহিঙ্গাদের জন্য স্থায়ী আবাস প্রতিষ্ঠা ও দেশত্যাগীদের যথাযথ পুনর্বাসন দাবিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের মানবতাবিরোধী অপরাধী হিসেবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করারও দাবি জানানো হয। বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের থাকা-খাওয়ার পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সংস্থার প্রতি অনুরোধ জানানো হয়।

Be the first to comment on "জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসীদের মানববন্ধন"