শিরোনাম

পাক টিভিতে মোদিকে হুমকি উপস্থাপিকার (দেখুন ভিডিও)

নিউজ ডেস্ক : চাইলেই ভারতকে নাস্তানাবুদ করে দিতে পারে পাকিস্তান। আগুন নিয়ে খেলছেন নরেন্দ্র মোদি।

এই ভাষাতেই ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন পাকিস্তানের একটি টেলিভিশনের উপস্থাপিকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ভিডিও। মোদিকে সতর্ক থাকার হুমকিও দিয়েছেন ওই নারী। সার্জিক্যাল স্ট্রাইকের তীব্র সমালোচনা করে ওই উপস্থাপিকা বলেছেন, ‘‌পাকিস্তানের সহ্যশক্তি শেষ হলে, ভারতকে বাঁচানোর জন্য হনুমান বা শক্তিমান থাকবে না। মোদি আপনি সাবধান থাকুন। কারণ আপনি আগুন নিয়ে খেলছেন। ’
মোদির উদ্দেশে ওই‌ ওই উপস্থাপিকা বলেছেন, ‘‌যতবার তুমি আমাদের ক্ষতি করার চেষ্টা করেছো, তোমার দেশেরই মুখ পুড়েছে। তোমরা বারবার সীমান্ত পেরিয়ে আমাদের দেশে বিমান, ড্রোন আর সৈন্য ঢোকানোর চেষ্টা করছ। কিন্তু সেই দিনটার কথা ভাবো, যেদিন আমাদের সৈন্য তোমাদের দেশে ঢুকে পড়বে। তোমরা কোনোভাবেই আমাদের আটকাতে পারবে না। হিন্দি সিনেমা দেখে দেখে তুমিও ফিল্মের মতো নাটকীয় হয়ে গেছো।
অনেকবার বলেছি, সামনে এসে কথা বলো। তুমি আমাদের কথা শোনো, আমরাও তোমার কথা শুনব। না হলে লোকে বলবে, অনেকদিন আগে ভারত নামে একটা দেশ ছিল। আর তার প্রধানমন্ত্রী ছিল। ’‌ যদিও ওই নারীর পরিচয় সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পাকিস্তানের তরফে কোনো প্রতিক্রিয়াও দেয়া হয়নি।

basic-bank

Be the first to comment on "পাক টিভিতে মোদিকে হুমকি উপস্থাপিকার (দেখুন ভিডিও)"

Leave a comment

Your email address will not be published.


*