নিউজ ডেস্ক : শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। এই ধরণের কর্মসূচির ফলে মানুষের জীবনের আয়ু বেড়েছে।
তিনি শনিবার ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠির সিটি কিন্ডার গার্ডেনে ক্যাম্পেইন উদ্ধোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। পৌর মেয়র আলহাজ্ব লিয়াত আলী তালুকদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম, সিভিল সিভিল সার্জন ডা: আব্দুর রহিম, ডেপুটি ডায়রেক্টর প্রাথমিক স্বাস্থ্য পরিচর্য্যা ডা: পরিত্র কুমার সিকদার, সিটি কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ প্রফেসর রুস্তুম আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন। মন্ত্রী আলোচনা শেষে শিশুদের মধ্যে ভিটামিন “এ” ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্ধোধন করেন।
ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় ৮৭৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ১১৫০৬ জন ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৮৮৮৫৭ জন সহ ১০০৩৬৩ শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ান হবে। স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী সহ ৫৩৭৬ জন ব্যাক্তি কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।

Be the first to comment on "বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে সেবা দিচ্ছে: শিল্পমন্ত্রী"