নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম মানিক নামে এক যুবক খুন হয়েছেন। আজ রবিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
তবে হত্যাকাণ্ডের শিকার ইব্রাহিমের পরিচয় এবং খুনের কারণ জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নিউমার্কেট এলাকায় নালার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল ইব্রাহিম। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখতে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কি কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।

Be the first to comment on "চট্টগ্রাম নিউমার্কেটে গুলি করে যুবক খুন"