শিরোনাম

ঝিনাইদহ পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর ও আমতলা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার রফিকুল ইসলাম (৪২) ও কুষ্টিয়া জেলার মীরপুর শহরের তোরাব আলী (৭০)।

শৈলকুপা থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, আজ রবিবার সকাল ১১টার দিকে রফিকুল মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চাঁদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা রফিকুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, শনিবার সকালে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুতে করে ঝিনাইদহ যাচ্ছিলেন তোরাব আলী। পথে আমতলা এলাকায় এলে গায়ের চাদর আলমসাধুর চাকায় জড়িয়ে গেলে তিনি রাস্তায় পড়ে আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তোরাব আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান।

basic-bank

Be the first to comment on "ঝিনাইদহ পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২"

Leave a comment

Your email address will not be published.


*