শিরোনাম

জাতীয় সংগীতের অবমাননা, নারীসহ ৩ জনকে গণপিটুনি

নিউজ ডেস্ক : ভারতের চেন্নাইয়ের একটি সিনেমা হলে জাতীয় সংগীত বেজেছিল। জাতীয় সংগীতকে সম্মান জানাতে উঠে দাঁড়িয়েছিলেন প্রেক্ষাগৃহে উপস্থিত সকল দর্শক।

কিন্তু সেই সময় প্রেক্ষাগৃহে নয় জন ব্যক্তি বসেছিলেন। তাদের মধ্যে তিনজন আবার ব্যস্ত ছিলেন ছবি তুলতে। প্রেক্ষাগৃহে উপস্থিত থেকে জাতীয় সংগীতের অবমাননার দায়ে তিনজনকে বেধড়ক মারল প্রেক্ষাগৃহের অপর ২০ জন ব্যক্তি। জানা যায়, সেই তিনজনের মধ্যে দু’জন নারী ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে চেন্নাইয়ে উত্তেজনা ছড়ায়।

গত রবিবার চেন্নাইয়ের কাশী থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছিলেন ভিজি, সবরিতা ও শীলা নামে তিন কলেজ শিক্ষার্থী। জাতীয় সংগীত বাজার সময় ওই তিন ছাত্র-ছাত্রী ছবি তুলছিলে। সেই সময় কেউ তাদের বাধা না দিলেও বিরতির সময় বিজয়কুমার নামে এক ব্যক্তি তাদের এহেন আচরণের জন্য হুমকি দেন। আর তখনই দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন বিজয়কুমারসহ প্রেক্ষাগৃহের বাকিরা ওই তিন ছাত্র-ছাত্রীর উপর চড়াও হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দেশটির প্রেক্ষাগৃহ চত্ত্বরে উত্তেজনা ছড়িয়েছে। বিজয়কুমার এই অভিযোগ সত্যি স্বীকার করে জানিয়েছেন, জাতীয় সংগীত চলার সময় ওই তিন পড়ুয়া সংগীতের অবমাননা করে সেলফি তুলছিল। আর সেটাই আমাদের পছন্দ হয়নি।

 

basic-bank

Be the first to comment on "জাতীয় সংগীতের অবমাননা, নারীসহ ৩ জনকে গণপিটুনি"

Leave a comment

Your email address will not be published.


*