নিউজ ডেস্ক : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ শোক প্রস্তাব গৃহীত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
এ দিন প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ আইন ২০১৬ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের মেয়াদকাল কোনোভাবেই চার বছরের বেশি হবে না। বৈঠকে দশম জাতীয় সংসদের ২০১৭ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়া অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন ও বীজ আইন ২০১৬র খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। গত ৫ ডিসেম্বর ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যু হয়।

Be the first to comment on "জয়ললিতা, শাকিলের মৃত্যু মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত"