শিরোনাম

লোহাগড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লোহাগড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নলদী ইউনিয়নের জালালশী গ্রামের মালোপাড়ার পাশে নবগঙ্গা নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন নলদী ফাঁড়ি পুলিশকে খবর দেয় । খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ও এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আনুমানিক ৩৮ বছর বয়সী ওই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘যুবকটি মাঝারী গড়নের । তার গায়ে ফুল হাতা চেক গেঞ্জি পরিহিত ছিল। ৩/৪দিন আগে তার মৃত্যু হতে পারে বলে তিনি মনে করেন।’ এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*