শিরোনাম

নড়াইলে যাত্রীবাহী বাস খাদে ॥ আহত ১৫

নড়াইলে যাত্রীবাহী বাস খাদে ॥ আহত ১৫

নিউজ ডেস্ক : নড়াইলের মাইজপাড়া সড়কের দলজিতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইলের গড়েরঘাট থেকে ছেড়ে আসা নড়াইলগামী যাত্রীবাহী বাস দলজিতপুর এলাকায় পৌঁছালে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের খাদেপড়ে যায়। এসময় মহিলা, শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। সংবাদ পেয়ে নড়াইল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান,জানান দুর্ঘটনায় মহিলা, শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে ।

basic-bank

Be the first to comment on "নড়াইলে যাত্রীবাহী বাস খাদে ॥ আহত ১৫"

Leave a comment

Your email address will not be published.


*