শিরোনাম

সংলাপ বিষয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক আজ

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ার ব্যাপারে করণীয় ঠিক করতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানের নিজ রাজনৈতিক অফিসে এই বৈঠক হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশন গঠন নিয়ে আগামী ১৮ ডিসেম্বর থেকে বঙ্গভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শুরুর দিনেই বৈঠক করবেন বিএনপির সঙ্গে। তবে এখনও রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে দলের পক্ষ থেকে কতজন সদস্য যাবেন এবং কারা যাবেন তা চূড়ান্ত করেনি বিএনপি। জানা গেছে, শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

মঙ্গলবার সকালে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, রাতে চেয়ারপারসন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তাতে চূড়ান্ত হবে সংলাপে কে কে অংশ নিবেন। বা কোনো কমিশনারের নাম প্রস্তাব করবে কিনা তাও সিদ্ধান্ত হবে। বিএনপি কী প্রস্তাব দেবে এমন প্রশ্নে দলটির মহাসচিব বলেন, চেয়ারপারসনের দেওয়া প্রস্তাব আপনারা ভালোভাবে পড়লে দেখবেন আমরা কী কী প্রস্তাব করব। কারণ সবকিছু ওই প্রস্তাবের মধ্যেই আছে।

basic-bank

Be the first to comment on "সংলাপ বিষয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক আজ"

Leave a comment

Your email address will not be published.


*