নিউজ ডেস্ক : লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের জালালসী এলাকায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ (৩০) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, জালালসী গ্রামের আবুল হোসেনর বাড়ির এলাকায় নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন নলদী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, মৃতদেহটি গলা ও হাত পা রশি দিয়ে বাঁধা রয়েছে। অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে বলে মনে করছেন তারা।

Be the first to comment on "নড়াইলে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার"