শিরোনাম

স্পেন ছেড়ে কি এবার এশিয়ায় খেলবেন মেসি?

নিউজ ডেস্ক : মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় এসেছিলেন মেসি। বার্সার জার্সিতে একের পর ম্যাচ জিতেছেন।

বহুবার একার কাঁধে ম্যাচ জিতিয়েছেন দলকে। তাঁর পা থেকেই এসেছে একের পরে এক দুর্দান্ত গোল। কিন্তু এই ছবি আর কতদিন দেখা যাবে? সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে এখন ফুটবল মহলে।
কিছুদিন আগেই বিশ্বকাপে দলকে জেতাতে না পেরে জাতীয় দলের জার্সিই খুলে রেখে দিয়েছিলেন মেসি। যদিও পরে অবসর ভেঙে ফের জার্সি পড়েছেন। তা হলে কি সেই চিত্রই আবার দেখতে চলছেন মেসিভক্তরা?

না, আসলে সেরকম কিছুই হয়নি। ফুটবলের এই রাজপুত্রের খেলায় মুগ্ধ গোটা বিশ্ব। এবার মেসিকে অবিশ্বাস্য অফার দিয়েছে চীনের হেবেই ফরচুন ক্লাব। জানা গেছে, স্পেন থেকে উড়িয়ে চীনের এই ক্লাবে খেলতে আসার জন্য মেসিকে তাঁরা ৫০০ মিলিয়ন ইউরো অফার করেছেন। যা বার্সায় মেসির পাওয়া টাকার ছয়গুণ।

আগামী বছরেই মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সার। এর পরেও তাঁরা মেসিকে রেখে দেবেন বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। তবে কত টাকার চুক্তিতে মেসি বার্সায় থাকবেন, তা বলা মুশকিল। এই পরিস্থিতিতেই হেবেই বিপুল অঙ্কের অর্থ দিয়ে মেসির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে চাইছে। এখন এটাই দেখার যে, মেসি বার্সেলোনাতেই থাকবেন, না কি চিনের এই ক্লাবের সঙ্গে যুক্ত হবেন। মেসিভক্তরা তা দেখার অপেক্ষায়।

সূত্র: এবেলা

basic-bank

Be the first to comment on "স্পেন ছেড়ে কি এবার এশিয়ায় খেলবেন মেসি?"

Leave a comment

Your email address will not be published.


*