শিরোনাম

সালমান-লুলিয়া : সব রহস্য উন্মোচন হচ্ছে জন্মদিনেই!

নিউজ ডেস্ক : আগামী ২৭ ডিসেম্বর ৫১ বছরের জন্মদিন পালন করতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। মুম্বাইয়ে তাঁর পানভেল ফার্ম হাউসে সেদিন তারকার মেলা বসে যাবে তা বলাই বাহুল্য।

সালমানের প্রতিটি জন্মদিনেই পরিবারের সকল সদস্যদের পাশাপাশি পারিবারিক ও সিনেমা জগতের বন্ধুরা জড়ো হয়ে পার্টি করেন, হুল্লোড়ে মাতেন। এবছর আরও স্পেশাল কিছু সারপ্রাইজ পেতে পারেন সালমান। এমনটাই জানা গেছে। জন্মদিনে উপস্থিত থাকবেন সালমানের বান্ধবী তথা প্রেমিকা বলে পরিচিত রোমানিয়ান মডেল লুলিয়া ভানতুরও। আর এই জন্মদিনে তিনি কী প্ল্যান করেছেন সলমনের জন্য তা খোলসা না করলেও ঘুরিয়ে উত্তর দিয়েছেন লুলিয়া।

তিনি জানিয়েছেন, সালমানের জন্মদিনে নিজের সমস্ত ভালোবাসা ও সম্মান কিনি সালমানকে উপহার দিতে চান। এর পেছনে কি অর্থ রয়েছে তা খোলসা না করলেও লুলিয়া আর সালমানের সম্পর্ক যে শুধু বন্ধুত্বের নয় তা বলিউডের সকলেই এখন একবাক্যে স্বীকার করছেন।

গত বছরের জন্মদিনের আগে লুলিয়াকে নিয়ে বিস্তর গুঞ্জন তৈরি হয়েছিল। সালমান আর লুলিয়া খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এমনও খবর রটেছিল। তবে সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে ফের একটা জন্মদিনের উৎসব পালন করতে চলেছেন সালমান। তবে তিনি বিয়ে করে ও কাকে করবেন তা যেন এখনও রহস্যই রয়ে গেছে।

basic-bank

Be the first to comment on "সালমান-লুলিয়া : সব রহস্য উন্মোচন হচ্ছে জন্মদিনেই!"

Leave a comment

Your email address will not be published.


*