নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন। এতে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় আহত শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টা থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটিতে অভিযান চালাচ্ছে পুলিশের সিটিটিসি ইউনিট ও সোয়াত টিম।
সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, বাড়িটি থেকে এখন পর্যন্ত চারজন আত্মসমর্পণ করেছে, দুজন এখনও ভেতরে আছে। তাদের আমরা বারবার আত্মসমপর্ণের আহ্বান জানিয়েছি। কিন্তু তারা শোনেনি। তারপর একজন মহিলা এগিয়ে এসে সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটায়। এতে তার মৃত্যু ঘটে। একটি শিশুও তখন ওই বিস্ফোরণে আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তিনি জানান, বাড়িটির ভেতর থেকে আরেকটা ছেলে সর্বশেষ ১৫-২০ মিনিট আগে গুলি ও গ্রেনেড ছুড়েছে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হন। আমরাও তখন আত্মরক্ষার্থে কাউন্টার অ্যাটাক করেছি। সে ভেতরে পড়ে আছে। সে আহত নাকি নিহত এখনও নিশ্চিত নয়।

Be the first to comment on "আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা"