শিরোনাম

কুয়াশায় কাওড়াকান্দি-শিমুলিয়া ফেরি বন্ধ

নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে সোমবার সকাল সাড়ে ৬টা থেকে বন্ধ রয়েছে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল। দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

কুয়াশার কারণে কাওড়াকান্দি ঘাট থেকে যাত্রী ও যানবাহন বোঝাই ২টি ফেরি ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। এছাড়া কাওড়াকান্দি ও শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ৪টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার ফলে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে বাইপাস সড়ক পর্যন্ত রাস্তায় নৈশকোচসহ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশার তীব্রতায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-পথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় ফেরির চালকরা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়। এছাড়া স্পিডবোট, ট্রলার ও লঞ্চ পারাপার বন্ধ রয়েছে। ফেরি চলাচল বিঘ্ন হওয়ায় এ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ, কুরিয়ার সার্ভিসের গাড়ি এবং ঢাকামুখী ট্রাকসহ অসংখ্য যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, সোমবার রাত গভীর হওয়ার সাথে সাথে কুয়াশা বাড়তে থাকলে ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পরলে, সকল প্রকার ঝুঁকি এড়াতে রাত পৌনে তিনটা থেকে ফেরি বন্ধ করে দিতে হয় তাদের। তবে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা।

basic-bank

Be the first to comment on "কুয়াশায় কাওড়াকান্দি-শিমুলিয়া ফেরি বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*