শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আজ ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নৌপথে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফের ফেরি চলাচল শুরু হবে।

basic-bank

Be the first to comment on "পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*