শিরোনাম

বিএনপি ব্যর্থ আন্দোলনে, ব্যর্থ নির্বাচনে : কাদের

নিউজ ডেস্ক : ‘বিএনপিকে নালিশ পার্টি’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা এখন সব জায়গায় ব্যর্থ। ব্যর্থ আন্দোলনে। ব্যর্থ নির্বাচনে। সর্বশেষ প্রমাণ নারায়ণগঞ্জ। ব্যর্থ লোক শুধু নালিশ করে। বিএনপি মিথ্যাচার করে। মিথ্যাচারকে পুঁজি করে রাজনীতি করে। সংবিধানকে রক্তাক্ত করে তারা এখন সংবিধানের কথা টেনে আনেন। ভূতের মুখে রাম নামের মতো।
শনিবার (৩১ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ফেলা আসা বছর বাংলাদেশের উন্নয়ন ও অর্জন সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।’
দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে নির্দ্বিধায় বলতে পারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ফেলা আসা বছরের উন্নয়ন ও অর্জনের প্রাপ্তি অনেক বেশি। আজকে গর্ব করে বলছি, বুক উঁচু করে বলছি, বঙ্গবন্ধু তুমি এ দেশ স্বাধীন করে ভুল করোনি।’
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত ও ফারুক হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান, দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনাসভা পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হোলি আর্টিজান ও শোলাকিয়া হামলার ঘটনা সাময়িকভাবে বিচলিত করেছিল। কিন্তু দিশেহারা করতে পারেনি।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু তোমার স্বপ্নের বাংলাদেশ আজ কেবল এগিয়ে যাচ্ছে। আর তোমার নেতৃত্বে একাত্তরে যাদের পরাজিত করেছি, তারা কেবল পিছিয়ে যাচ্ছে। পাকিস্তান পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সমীক্ষায় অন্তত ২৫ সূচকে পাকিস্তান বাংলাদেশের চেয়ে পিছিয়ে।’
জঙ্গিবাদ মোকাবিলায় ঘুরে দাঁড়িয়েছি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের বিজয়কে সুসংহত করতে হবে। সাম্প্রদায়িক উগ্রবাদ আমাদের বিজয়ের পথে বাধা। এই বাধাও অতিক্রম করে আমাদের পুরোপুরি বিজয়ী হতে হবে।

basic-bank

Be the first to comment on "বিএনপি ব্যর্থ আন্দোলনে, ব্যর্থ নির্বাচনে : কাদের"

Leave a comment

Your email address will not be published.


*