নিউজ ডেস্ক : গাইবান্ধায় অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় জামায়াত-শিবিবের ছয় কর্মীসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জসহ ছয় উপজেলায় এ অভিযান চালানো হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
এদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বেশকিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া জেলার ছয় থানায় মাদকসহ অন্যান্য মামলার আরও ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি তাদের নাম পরিচয়-জানাতে পারেননি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Be the first to comment on "গাইবান্ধায় জামায়াত-শিবিরসহ গ্রেপ্তার ২০"