নিউজ ডেস্ক : এয়ার ইন্ডিয়ায় ২০১১ সালে সফটওয়্যার কেনা নিয়ে ২২৫ কোটি রুপির দুর্নীতি ধরা পড়ল। এই দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী দল (সিবিআই) এয়ার ইন্ডিয়ার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজু করেছে।
এয়ার ইন্ডিয়ার পরিষেবার উন্নয়নের জন্য জার্মান সংস্থা স্যাপ এজি এবং আইবিএমের কাছ থেকে সফটওয়্যার কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ পায় সিবিআই।
সিবিআই সূত্রের খবর, ‘কেন্দ্রীয় ভিজিলেন্স দপ্তর (সিভিসি) প্রথম হদিশ পায় এয়ার ইন্ডিয়ার দুর্নীতির। কেন্দ্রীয় ভিজিলেন্স দপ্তর সিবিআইকে এই বিষয় তদন্ত করার সুপারিশ করে। ’ প্রাথমিক তদন্তে দেখা গেছে সফটওয়্যার কেনার সময় অযৌক্তিক সুবিধা দেয়া হয়েছে স্যাপ ও আইবিএমকে দাবি সিবিআইয়ের তদন্তকারী দলের। ২২৫ কোটি টাকার দুর্নীতির পেছনে কারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিবিআই অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার মামলা করেছে। এয়ার ইন্ডিয়ার এই দুর্নীতির তদন্তে সব ধরনের সহযোগিতা করবে সিভিসি।
সূত্র: আজকাল

Be the first to comment on "২২৫ কোটির দুর্নীতি এয়ার ইন্ডিয়ায়"