নিউজ ডেস্ক : টানা প্রায় দুই বছর দেশের বাইরে কোনো সিরিজ না খেলা বাংলাদেশ ২০১৭ সালে বেশ কয়েকটি বিদেশ ট্যুরে যাবে। তার মধ্যে দরজায় কড়া নাড়ছে ভারতে টেস্ট সফর।
সেখানে একমাত্র টেস্ট খেলে এরপর ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। এই দুটি সফর উপলক্ষে ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে নতুন মুখ না থাকলেও ফিরেছেন নাসির হোসেন আর আল আমিন হোসেন। ডাক পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা আব্দুল মজিদ ও বিপিএলে আলোচিত ব্যাটসম্যান মেহেদী মারুফ। তরুণ পেসার ইবাদত হোসেনও আছেন স্কোয়াডে। তবে চোটের কারণে ডাক পাননি মোহাম্মদ শহীদ।
৩০ জনের প্রাথমিক দল: আব্দুল মজিদ, তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মেহেদী মারুফ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তানভীর হায়দার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, রুবেল হোসেন, শফিউল ইসলাম, ইবাদত হোসেন।

Be the first to comment on "ভারত ও শ্রীলঙ্কা সফরের জন্য ৩০ জনের প্রাথমিক দল"