শিরোনাম

প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড যাবেন রাতে

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৫ দিনের সরকারি সফরে রবিবার রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে ১৭ থেকে ২০ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইট রাত ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি শামিম আহ্সান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে সিলভ্রেটা পার্কহোটেলে নিয়ে যাওয়া হবে। সুইজারল্যান্ড সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন। ডাভোস যাওয়ার পথে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট যাত্রাবিরতি করবেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, ডাভোসে অবস্থানকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন এবং ডাব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠক করবেন। ফোরামের কর্মসূচির ফাকে শেখ হাসিনা বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। শেখ হাসিনা ১৭ জানুয়ারি ডাভোসের কংগ্রেস সেন্টারে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। এর আগে তিনি ডাব্লিউইএফের নিবার্হী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে সাক্ষাৎ করবেন।

একই দিন একই ভেন্যুতে অনুষ্ঠিত শেপিং এ নিউ ওয়াটার ইকনোমি শীর্ষক এক কর্মশালায়ও প্রধানমন্ত্রী যোগ দেবেন। শেখ হাসিনা বিকেলে কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ায় হার্মসিং রিজিওনাল কো-অপারেশন বিষয়ক একটি মতবিনিময় সভায় যোগ দেবেন। ১৮ জানুয়ারি ওয়ার্ল্ডস আন্ডাওয়াটার এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব শীর্ষক এক অধিবেশনেও যোগ দেবেন শেখ হাসিনা।

এরপর ১৯ জানুয়ারি মাল্টিপোলার ওয়ার্ল্ডে প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব শীর্ষক ওয়ার্ল্ড ইকনোমিক লিডারসদের এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী একই দিন সন্ধ্যায় ডাভোস-ক্লোস্টারস্ এর স্কাটজাল্পে অনুষ্ঠিত ওমেন লিডার্স ডিনার : নিউ ফ্রন্টিয়ার অব লিডারশীপ শীষর্ক এক কর্মসূচিতে যোগ দেবেন। পাঁচ দিনের সফর শেষে শেখ হাসিনা ২০ জানুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন এবং ২১ জানুয়ারি দুবাই হয়ে সকাল ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।

basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড যাবেন রাতে"

Leave a comment

Your email address will not be published.


*