শিরোনাম

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

নিউজ ডেস্ক : রাজধানীর শাহআলী বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কামাল হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত কামাল কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার দুর্গাপুর গ্রামের রিক্সাচালক হানিফ মিয়ার ছেলে।

কামালের বাবা জানান, তারা বর্তমানে শাহআলী বালুর মাঠ এলাকার একটি টিনশেড বাসায় থাকেন। রাত ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান, কে বা কারা তার ছেলেকে বুকে ছুরি মেরে ঈদ গা বালুর মাঠ এলাকায় ফেলে রেখেছে। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় কামালকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কে বা কারা, কি কারণে তার ছেলেকে খুন করেছে তা তাৎক্ষণিকভাবে বলতে পরে নাই হানিফ মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া কামালের মৃত্যু সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত"

Leave a comment

Your email address will not be published.


*