নিউজ ডেস্ক : তুরস্কের গণমাধ্যম বলছে ইস্তানবুলের নাইটক্লাবে হামলাকারী হিসেবে প্রধান সন্দেহভাজনকে ধরা হয়েছে। ৩৪ বছর বয়সি আবদুলকাদির মাশারিপভ একজন উজবেক নাগরিক।
ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে নাইটক্লাবের ঐ হামলায় ৩৯জন নিহত ও ৭০ জন আহত হয়েছিল। ইসলামিক স্টেট ঐ হামলার দায় নিয়েছিল।
ইস্তানবুলে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন বলছেন ঐ ব্যক্তির যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাছে ধুসর রঙের টি শার্ট একটি লোকের প্রচণ্ড মার খাওয়া থেতলানো মুখ। কেও একজন তার গলা সামনের দিক থেকে ধরে আছে।
আশঙ্কা করা হচ্ছিল এই বন্দুকধারী ব্যক্তি তুরস্কের আশেপাশে কথিত ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে যেতে পারে।
সংবাদদাতা জানাচ্ছেন এই ব্যক্তির ধরা পড়ার ঘটনা তুরস্ক সরকারের জন্য একটা বড় স্বস্তির বিষয়। কিন্তু দেশটিকে সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ।
পুলিশ বলছে আবদুলকাদির নামে ব্যক্তিকে তার চার বছর বয়সী ছেলের সাথে পায় তারা। কিরগিজ এক বন্ধুর বাড়িতে আবদুলকাদির সেসময় ছিল। পুলিশ তার ঐ কিরগিজ বন্ধু সাথে আরো তিনজন নারীকে আটক করেছে।
সূত্র: বিবিসি বাংলা
তুরস্কের নাইটক্লাব হামলার প্রধান সন্দেহভাজন আটক

Be the first to comment on "তুরস্কের নাইটক্লাব হামলার প্রধান সন্দেহভাজন আটক"