নিউজ ডেস্ক : যুবদল ঢাকা মহানগর উত্তরে পাঁচ সদস্য আর ঢাকা মহানগর দক্ষিণে সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দিয়েছে বিএনপি। সোমবার দিবাগত রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে এই পাঁচ ও সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি নিজ নিজ এলাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য পেশ করবে।
যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মনোনীত করা হয়েছে এস এম জাহাঙ্গীর হোসেনকে। সিনিয়র সহসভাপতি করা হয়েছে মোস্তফা কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফউদ্দিন জুয়েল ও মোস্তফা জগলুল পাশা পাপেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন রফিকুল আলম মজনু, সিনিয়র সহসভাপতি শরিফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টু, আর টি মামুন, আনন্দ শাহ্ ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জামাল উদ্দিন খান শাহীনকে।

Be the first to comment on "যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন"