নিউজ ডেস্ক : দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে আজ এ মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন- আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট শামসুল হক টুকু, এনামুল হক, ফখরুল ইমাম এবং বেগম হোসনেয়ারা লুৎফা ডালিয়া।
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।
পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন

Be the first to comment on "পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন"