শিরোনাম

শ্রীলঙ্কার উদ্যোগে আবারও ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাবনা!

নিউজ ডেস্ক : কাশ্মীর সেনাঘাটিতে জঙ্গি হামলার পর দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ। তার প্রভাব বলিউড, ক্রিকেটসহ সব সেক্টরেই কমবেশি পড়েছে।

পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট ম্যাচ হবে না এমনটাই অবস্থান ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। কিন্তু সেই বরফ হয়তো এবার গলতে চলেছে।
এই উদ্যোগ নিয়েছে আসলে শ্রীলঙ্কা। আগামী ২০১৮ সালের ২৩ জানুয়ারি শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হবে চার জাতির ক্রিকেট টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি থিলাঙ্গা সুমাথিপালা। বিষয়টিতে নাকি ইতিমধ্যেই সম্মতি দিয়েছে বিসিসিআই। সেই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ও ভারত ছাড়াও অংশগ্রহণ করবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

টুর্নামেন্টে ভারতের সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেট শ্রীলঙ্কা জানিয়েছে, ‌যত তাড়াতাড়ি সম্ভব টুর্নামেন্টের দিনক্ষণ ঠিক করে ফেলা হবে। তবে সেই সময় ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে ‌যাওয়ার কথা আছে। বিষয়টি উল্লেখ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানিয়েছেন, পরের মাসে দুবাইয়ে আইসিসির বৈঠকে সেই সূচি নিয়ে দু‍দলের সঙ্গে কথা বলবে শ্রীলঙ্কা। তবে টুর্নামেন্ট ২০১৮ সালেই হবে বলে জানিয়েছেন তিনি।

basic-bank

Be the first to comment on "শ্রীলঙ্কার উদ্যোগে আবারও ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাবনা!"

Leave a comment

Your email address will not be published.


*