শিরোনাম

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ওবামা প্রশাসন ইরানের সঙ্গে চুক্তি করার সময় ধরে নেওয়া হয় ইরানের সঙ্গে মার্কিন সম্পর্কে হয়ত নতুন যুগের সূচনা হলো। কিন্তু ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষাকে ঘিরে সম্পর্কে নতুন করে টানাপড়েন দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিষয়টিতে সতর্ক করেছে ইরানকে।
ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বিষয়টিকে একটি ভয়ানক কাজ বলে অভিহিত করেছেন। জেনারেল ফ্লিন বলেন, সদ্যবিদায়ী ওবামা প্রশাসনের দুর্বলতার কারণেই ইরান এ ধরনের কাজে সাহস পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগেও ইরান ও ওবামা প্রশাসনের মাঝে হওয়া বেশকিছু চুক্তির সমালোচনা করেছেন তিনি।

এর আগে বুধবার ইরান স্বীকার করে, গত সপ্তাহে দেশটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। ২০১৫ সালে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে যে পারমাণবিক চুক্তিতে তেহরান সম্মত হয়, সে অনুযায়ী আরো অন্তত আট বছর তারা ক্ষেপণাস্ত্র উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘের নিয়ম মেনে চলবে। যার বিনিময়ে তার ওপর দেওয়া নানা ধরনের অবরোধ শিথিল করা হবে।

জেনারেল ফ্লিন ইরানের এ সাম্প্রতিক পরীক্ষায় পারমাণবিক কোনো বিষয়ের কথা উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করলেও এর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়েও কিছু বলা হয়নি। বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী হুসেইন ডেহগানে বলেন, তারা পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী জাতীয় নিরাপত্তার স্বার্থেই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবেন। এ ক্ষেত্রে বাইরের কারোর হস্তক্ষেপ বা প্রভাব গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন ডেহগানে।
সূত্র : বিবিসি বাংলা

basic-bank

Be the first to comment on "ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র"

Leave a comment

Your email address will not be published.


*