শিরোনাম

নড়াইল পাবলিক লাইব্রেরীর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা পাবলিক লাইব্রেরীর পাঠকের নতুন দিগন্ত “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় ফাজেল মোল্যা পাঠকক্ষে লাইব্রেরীর সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রওশন আলী প্রমুখ।বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায়আলোচনা শেষে পাঠকের নতুন দিগন্ত “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” এর শুভ উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রওশন আলী, জেলা পরিষদের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু, সাধারণ সম্পাদক হেফজুর রহমান খুশবু, নির্বাহী কমিটির সদস্য গাজী রাজুসহ লাইব্রেরীর অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

basic-bank

Be the first to comment on "নড়াইল পাবলিক লাইব্রেরীর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার"

Leave a comment

Your email address will not be published.


*