নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১জন শ্রমিক নিহত হয়েছে। নিহত মুক্তার মিনা (৫৩) পারমল্লিকপুর গ্রামের মৃত-কুবাদ মিনার ছেলে। বুধবার (০১ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় কাজ শেষে নিজে একটি ইটের খোয়াভাঙ্গা গাড়ি চালিয়ে লক্ষ্মীপাশা-মহাজন সড়কের কোলা-দিঘলিয়ার চটকাতলা নামক স্থানে পৌছলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মুক্তার মিনা প্রান হারান। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম, বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া সড়ক দুর্ঘটনায় নিহত ১
লোহাগড়া সড়ক দুর্ঘটনায় নিহত ১
Be the first to comment on "লোহাগড়া সড়ক দুর্ঘটনায় নিহত ১"