শিরোনাম

২০১৮ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মাণ হবে ৩টি সেতু

নিউজ ডেস্ক : ২০১৮ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩টি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি গতকাল শুক্রবার বিকেলে দাউদকান্দিতে মেঘনা-গোমতী দ্বিতীয় সেতুর পাইলিং কাজের উদ্বোধন করতে এসে এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এ সড়কে কাঁচপুর, মেঘনা ও দাউদকান্দি এলাকায় বর্তমানে যে সেতুগুলো রয়েছে তা দ্বারা যানবাহনের চাপ কোনো অবস্থাতেই সামাল দেওয়া যাচ্ছে না। রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চার লেনের কাজ সম্পন্ন হওয়ার পর যানবাহনের চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রশ্নে এই মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ বিধায় বর্তমান সরকার সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণের কাজ হাতে নিয়েছে।

সন্ধ্যায় ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি সরকারি কলেজে কুমিল্লা জেলা আওয়ামী লীগ নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক মরহুম ইউসূফ জামিল বাবুর কবর জিয়ারত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, মরহুমের পুত্র দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসূফ সেইন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, আওয়ামী লীগ সহসভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিনসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

basic-bank

Be the first to comment on "২০১৮ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মাণ হবে ৩টি সেতু"

Leave a comment

Your email address will not be published.


*