শিরোনাম

খালেদা-তারেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের উদোগ গ্রহণে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

‘খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করো, করতে হবে’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে দেশনেত্রী ফোরাম কেন্দ্রীয় কমিটি।
শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা হাজার হাজার মামলা প্রত্যাহারের উদ্যোগ আপনি (প্রধানমন্ত্রী) গ্রহণ করুন। আপনি যদি হামলা-মামলা এসব থেকে বেরিয়ে এসে একটি সুন্দর রাজনীতি প্রতিষ্ঠিত করেন তাহলে ইতিহাসের পাতায় একজন অনন্য ব্যক্তি হিসেবে থাকবেন।

খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, মানুষের অধিকার নিয়ে বিএনপি সবসময় সোচ্চার। আর তারেক রহমান সব সময় মানুষের জন্য কাজ করে গেছেন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটাতে নিম্ন আদালতে ছাড়া পেয়েছিলেন। কিন্তু পরে এটা উচ্চ আদালতে নিয়ে যাওয়া হয়। আমরা ন্যয় বিচার পাওয়ার জন্য উচ্চ আদালতে আপিল করব।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মনির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকীসহ বিএনপির অন্যান্য নেতারা।

basic-bank

Be the first to comment on "খালেদা-তারেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*