শিরোনাম

সুরঞ্জিত সেন খুব স্পষ্ট ভাষী ছিলেন ॥ বাণিজ্য মন্ত্রী

নিউজ ডেস্ক : বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, জাতীয় সংসদে সুরঞ্জিত সেন গুপ্ত বিখ্যাত পালামেন্টেশিয়ান ছিলেন। তার অকাল মৃত্যতে আমাদের দলের অপুরুনিয় ক্ষতি হয়েছে। তিনি খুব স্পষ্ট ভাষী ছিলেন।যে টা বিশ্বাস করতেন সেটা তিনি বলতেন। তার কোন দ্বিধা দ্বন্দ ছিলো না। সত্য কথা তিনি অকপটে বলতেন। আমরা তাকে সারা জীবন স্বরন করবো। মন্ত্রী, সুরঞ্জিত সেন গুপ্তর স্মৃতির প্রতি গভীর শ্রদ্মা জানান। আজ রবিবার বেলা ১১ টায় ভোলা সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে সাংবাদিকদের কাছে এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাণিজ্য মন্ত্রী ২ দিনের সফরে শনিবার ভোলায় আসেন । কিন্তু সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে বাণিজ্য মন্ত্রীর সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।

 

 

basic-bank

Be the first to comment on "সুরঞ্জিত সেন খুব স্পষ্ট ভাষী ছিলেন ॥ বাণিজ্য মন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*