নিউজ ডেস্ক : নারী ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আট দলের অংশগ্রহণে আগামী ২৪ জুন এগারোতম আসরের পর্দা উঠবে। রবিবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ইংল্যান্ডের পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর।
পূর্ণাঙ্গ ম্যাচ সূচি এখনো প্রকাশ করা হয়নি। ব্রিস্টল, ডার্বি, লিচেস্টার ও টাউনটন ভেন্যুতে ২১ দিনব্যাপী ২৮টি রাউন্ড রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল দু’টি অনুষ্ঠিত হবে ব্রিস্টল ও ডার্বিতে যথাক্রমে ১৮ ও ২০ জুলাই। লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
গত বছর আইসিসি মেয়েদের চ্যাম্পিয়শিপে পারফরম্যান্সের ভিত্তিতে এরই মধ্যে মূল পর্বের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি চারটি দল চূড়ান্ত হবে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু বাছাইপর্ব খেলা।
শ্রীলঙ্কায় বাছাইপর্ব (৭-২১ ফেব্রুয়ারি) শেষে চূড়ান্ত চারটি দল নির্ধারিত হবে। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের মিশনে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ১০টি দল।

Be the first to comment on "নারী বিশ্বকাপ শুরু ২৪ জুন"