শিরোনাম

নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তিগণই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন। তারা নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে পারবেন।
তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সকল রাজনৈতিক দলের মত নিয়ে সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নূতন নির্বাচন কমিশন গঠন করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে নূতন নির্বাচন কমিশন নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংবিধান প্রদত্ত এখতিয়ারে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। এর আগে সকল দলের মতামত নিয়েছেন। এটি রাষ্ট্রপতির মহানুভবতা। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনই প্রধান ভূমিকা পালন করে। আর সরকার সহায়তা করে থাকে। ’
তিনি বলেন, ‘সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এমনটাই আমি প্রত্যাশা করি। বিএনপি’র আগামী নির্বাচনে না আসার আর অজুহাত রইলো না। ’
বিএনপির প্রতি নির্বাচন কমিশনারের ক্ষোভ থাকতে পারে কি-না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নূতন সিইসি প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। তার চাকরি জীবনের বিষয় কারো করুণায় নয়, আইনীভাবে নিষ্পত্তি হয়েছে। সুতরাং কারো ওপর ক্ষোভ বা অনুরাগের কোনো বিষয় নেই। বরং তার ওপর সবার আস্থা রেখেই কাজ করা মঙ্গলজনক বলে মনে করি।

basic-bank

Be the first to comment on "নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক : তথ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*