শিরোনাম

‘ইসি গঠনে প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন ঘটেছে’

নিউজ ডেস্ক : বিএনপির মহাসিচিনব ​মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন গঠনের পর আমরা নিরাশ, হতাশ। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে। এই প্রধান নির্বাচন কমিশনারের অধীনে অবাধ, সুষ্ঠ, নিরপক্ষে ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

আজ মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যলয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, নতুন যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাতে করে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সহায়ক সরকারের বিষয়ে আমাদের প্রস্তাবের যৌক্তিকতা বেড়ে গেছে।

তিনি জানিয়েছেন, নতুন ইসি গঠনের বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদকে ১৩ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি।

basic-bank

Be the first to comment on "‘ইসি গঠনে প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন ঘটেছে’"

Leave a comment

Your email address will not be published.


*