শিরোনাম

সাত খুন: নূর হোসেন ও আরিফের আপিল শুনানির জন্য গ্রহণ

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত প্রধান আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও র‍্যাব-১১ এর সাবেক কর্মকর্তা আরিফ হোসেনের চারটি আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। পাশাপাশি নূর হোসেন ও আরিফের জরিমানার আদেশও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আপিল শুনানির জন্য গ্রহণ করেন এবং জরিমানার আদেশ স্থগিত করেন।

আসামিদের আইনজীবী এস আর এম লুৎফুর রহমান আকন্দ জানান, আপিল গ্রহণ করেছেন আদালত। আপিল ও ডেথ রেফারেন্সের ওপর একসঙ্গে শুনানি হবে। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুজনের জরিমানার আদেশ আদালত স্থগিত করেছেন আদালত।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে সাত খুনের মামলার রায়ে নূর হোসেন ও র‍্যাবের বরখাস্তকৃত তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত। এ মামলার ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত ৩৫ আসামির মধ্যে ১২ জন পলাতক রয়ছেন। গ্রেপ্তারকৃত ২৩ জনের মধ্যে ১৮ জনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ও ৫ জনকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "সাত খুন: নূর হোসেন ও আরিফের আপিল শুনানির জন্য গ্রহণ"

Leave a comment

Your email address will not be published.


*