শিরোনাম

ম্যাচটিকে উপভোগ্য করে তুলবে বাংলাদেশ: ভারত কোচ

নিউজ ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই হায়দরাবাদে শুরু হবে ভারত-বাংলাদেশ আগুন ম্যাচ। এমনিতেই দুই দলের প্রতিযোগিতা মানেই এখন তুমুল উত্তেজনা। সেই উত্তেজনার আঁচ ছড়িয়ে গেছে দুই শিবিরেই। ভারতের কোচ সাবেক গ্রেট স্পিনার অনিল কুম্বুলে তো বলেই গেলেন, একমাত্র ম্যাচটি আকর্ষণীয় এবং উপভোগ্য করে তুলবে বাংলাদেশ।

নিউজিল্যান্ড সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়ে এসেছিল টাইগাররা। এই হতাশার পাশাপাশি সাকিবের ডাবল সেঞ্চুরি, মুশফিকের দেড়শ রান, সৌম্যর ফিরে আসা-ইত্যাদি নানান প্রাপ্তি আছে। তাই পারফর্মেন্সের দিক দিয়ে আগের চেয়ে অনেক শক্তিশালী বাংলাদেশকে নিয়ে ভাবনায় আছে ভারত। বিষয়টি সামনে এনে কুম্বুলে বললেন, “বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক ভালো দল। ফল যদিও ভালো কিছু বলছে না, কিন্তু নিউজিল্যান্ডে ভালো করেছে ওরা। ওই রকম কঠিন কন্ডিশনে গিয়ে ঐটুকু খেলতে পারাই বলে দিচ্ছে ওদের সামর্থ্য। ওদেরকে সমীহ করতেই হবে। ”

কিন্তু খেলায় প্রফেশনালিজম তো থাকতেই হবে। সেটা বড় দলের বিপক্ষে হোক আর ছোট দলের বিপক্ষে হোক-নিজেদের কাজটা সঠিকভাবে করে যাওয়ার জন্য শিষ্যদের উপদেশ দিলেন কুম্বুলে। বললেন, “প্রতিপক্ষ যারাই হোক, আমরা সবসময় সমানভাবেই নেই। নিজেদের পারফরম্যান্স নিয়েই ভাবছি আমরা। নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে। ”

টানা ১৮ টেস্ট অপরাজিত থাকা বিরাট কোহলির ভারত দেশের মাটিতে এখন অপ্রতিরোধ্য। টেস্টের ১ নম্বর দলের বিপক্ষে বাংলাদেশের প্রত্যাশা হলো লড়াই। সেই লড়াই যে হতেই যাচ্ছে তা প্রায় নিশ্চিতভাবেই বলে দিলেন কুম্বুলে, “বাংলাদেশের দারুণ কিছু ক্রিকেটার আছে। আছে ভালো অলরাউন্ডার। টেস্ট ম্যাচটি হতে যাচ্ছে দারুণ ইন্টারেস্টিং।

basic-bank

Be the first to comment on "ম্যাচটিকে উপভোগ্য করে তুলবে বাংলাদেশ: ভারত কোচ"

Leave a comment

Your email address will not be published.


*