শিরোনাম

নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

নিউজ ডেস্ক : চলতি মাসে নিউজিল্যান্ড সফরে একমাত্র টি-টোয়েন্টি ও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। পেসার লুঙ্গি এনগিডির জায়গা না হলেও দলে ফিরেছেন ডেভিড মিলার। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়েন এনগিডি। তার সুস্থ হতে আরও কয়েক সপ্তাহ লেগে যাবে। এ জন্য এনগিডিকে নিউজিল্যান্ড সফরের জন্য বিবেচনায় নেয়নি দক্ষিণ আফ্রিকা।

তবে ‘কিলার’ মিলারকে দলে নিয়েছে প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাতে আঘাত পান তিনি। এতে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ তিন ম্যাচ থেকে সরে যান মিলার। তবে নিউজিল্যান্ড সফরে আবারো বিধ্বংসী রূপে দেখা যাবে তাকে।

টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ড সফর। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে ও ৮ মার্চ থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফাফ ডু-প্লেসিস, হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্ট ডি কক (উইকেটরক্ষক), জিন পল ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, ডেন পিটারসন, আন্দিল ফেলুকুয়াইও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।

basic-bank

Be the first to comment on "নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*