শিরোনাম

সেঞ্চুরি করলেন জীবন পাওয়া মুরালি বিজয়

নিউজ ডেস্ক : তার প্যাভিলিয়নে ফেরার কথা ছিল ব্যক্তিগত ৩৫ রানেই। কিন্তু সহজ একটি রান আউট করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেললেন মেহেদী হাসান মিরাজ। ফলস্বরূপ ৩৫ রানের ইনিংসটিকে তিন অংকে টেনে নিয়ে গেলেন ওপেনার মুরালি বিজয়। ১৪৯ বলে ১১টি চার এবং ১টি ছক্কায় তিনি তিন অংকের ম্যজিক ফিগারে পৌঁছান।

এর আগে মেহেদী হাসান মিরাজের বলে তিনি সহজ রান আউট থেকে অবিশ্বাস্যভাবে বেঁচে যান। মুরালি বিজয় তখনও উইকেট থেকে অনেক দূরে। কামরুল ইসলাম রাব্বির থ্রো স্টাম্পের সামনে থেকে ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এমন একটি সুযোগ মিস করা সত্যিই অবিশ্বাস্য। মুরালি নিজেও বিশ্বাস করতে পারেননি। তাই বেঁচে যাওয়ার পর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান তিনি। সৃষ্টিকর্তা তাকে ক্যারিয়ারের অন্যতম সেরা একটি উপহারই দিলেন।

এর আগে সাকিব ক্যাচ ছাড়ায় বেঁচে যান তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ২২৩ রান। ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহলি (৩১) এবং মুরালি বিজয় (১০১)। দিনের আরও ২৮ ওভার খেলা বাকি।

basic-bank

Be the first to comment on "সেঞ্চুরি করলেন জীবন পাওয়া মুরালি বিজয়"

Leave a comment

Your email address will not be published.


*