নিউজ ডেস্ক : একটি শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে অন্তত ৪ জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হানা ভূমিকম্পে ব্যাপক ক্ষয়-ক্ষতিরও খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ৬ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পে এলাকাটির বৈদ্যুতিক ও গ্যাস সংযোগে বিপর্যয় দেখা দিয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল অন্তত ১০ কিলোমিটার। এর উৎপত্তি সুরিগাও শহরের ১৩ কিলোমিটার পূর্বে।
তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশংকা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
ভূমিকম্পটির পর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছেন ফিলিপাইনের ভূকম্পন সংস্থার প্রধান রেনাতো সোলিদাম।
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৪

Be the first to comment on "ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৪"