শিরোনাম

ভালোবাসার সেরা জুটি

নিউজ ডেস্ক : রবীন্দ্রনাথ জিজ্ঞেস করেছিলেন ‘সখী ভালোবাসা কারে কয়’? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তৈরি হয়েছে কত শত গল্প, কবিতা, পেইন্টিংস, গান। আর চলচ্চিত্রে তৈরি হয়েছে জুটি প্রথা। যেমন উত্তম-সুচিত্রা, রাজ্জাক-কবরী! বাংলা সিনেমায় দশকের পর দশক ধরে এই নামগুলো বাঁধা পড়ে আছে একে অন্যের সাথে। এবারের ভালোবাসা দিবসে জিটিভিও খুঁছে বের করেছে বর্তমান সময়ের ছোট পর্দার সেরা তারকা জুটিকে। মোবাইল এসএমএসের মাধ্যমে দর্শক জানিয়েছেন তার প্রিয় তারকা জুটির নাম। জিটিভির ব্রেক ফ্রি ভ্যালেন্টাইন ফেস্ট এর বিশেষ আয়োজন ‘ভ্যালেন্টাইন আওয়ার’ অনুষ্ঠানে দর্শক দেখতে পাবে দর্শকপ্রিয় সেই সেরা জুটিকে। এই পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী দর্শক ভোটে সেরা জুটি হিসেবে এগিয়ে আছেন অপূর্ব-মম, জোভান-নাদিয়া জুটি। তবে এসএমএস ভোটিং কিন্তু চলছে এখনও, আর ভোটিং চলবে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। অনুষ্ঠানটিতে আরও থাকছে সেলফি কন্টেস্ট, দর্শকের সরাসরি অংশগ্রহণ ও কুইজ। কুইজ এ অংশ নেওয়া বিজয়ী দর্শকদের জন্যে থাকছে অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার। জিটিভির ব্রেক ফ্রি ভ্যালেন্টাইন ফেস্ট এর বিশেষ আয়োজন ‘ভ্যালেন্টাইন আওয়ার’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা সামিয়া আফরিন। অনুষ্ঠানটি ১৪ ফেব্রুয়ারি রাত ৯টায় প্রচার হবে। এ ছাড়াও ভালোবাসা দিবসে জিটিভির পর্দাজুড়ে সারাদিন ধরে থাকছে একক নাটক, টেলিফিল্ম, ভালোবাসার মিউজিক্যাল শো। আর জিটিভির এই সব আয়োজনই থাকছে সম্পূর্ণ বিরতিহীন।

basic-bank

Be the first to comment on "ভালোবাসার সেরা জুটি"

Leave a comment

Your email address will not be published.


*