শিরোনাম

রাহানেকে ফেরালেন সাকিব

নিউজ ডেস্ক : হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত।  এই রিপোর্ট খেলার সময় চার উইকেট হারিয়েছে ভারত আর রান সংগ্রহ করেছে ১৫৩। দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট পেয়েছে তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।

 

সাকিব আল হাসানের বলে এগিয়ে এসে চড়াও হতে গিয়ে বোল্ড হন অজিঙ্কা রাহানে। এর আগে ৪ রানে সাকিবের হাতেই জীবন পেয়েছিলেন ভারতের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। রাহানের বিদায়ের সময় ভারতের স্কোর ১২৮/৪।

 

দ্রুত রান সংগ্রহ করা ভারতের স্কোর তিন অঙ্কে যায় ২১তম ওভারে। এই সময়ে চারশ’ ছাড়ায় দলটির লিড। ২১তম ওভার শেষে ভারতের স্কোর ১০৫/৩। লিড ৪০৪ রান।

 

 

টানা দ্বিতীয় ওভারে উইকেট পেতে পারতেন সাকিব আল হাসান। অজিঙ্কা রাহানের ফিরতি ক্যাচ তালুবন্দি করতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সে সময় ৪ রানে ব্যাট করছিলেন রাহানে।

বিরাট কোহলিকেও ফিরিয়েছেন সাকিব। প্রথম ইনিংসে দ্বিশতক পাওয়া কোহলি ফিরেন ৪০ বলে ৩৮ রান করে।

 

প্রথম আঘাত হানেন তাসকিন। প্রথম ইনিংসে শতক করা মুরালি বিজয়কে দ্রুত ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকক মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ৭ রানে থামেন বিজয়।

এর আগে চতুর্থ দিন প্রথম সেশনে ৬৬ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে হারায় অতিথিরা। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। টেলএন্ডারদের নিয়ে লড়াই করা মুশফিক তুলে নেন টানা দ্বিতীয় শতক। মুশফিকুর রহিমকে বিদায় করে বাংলাদেশকে চারশ’ রানের আগেই থামান রবিচন্দ্রন অশ্বিন। ৩৮৮ রানে অলআউট  হয় বাংলাদেশ। এর আগে ভারত ১ম ইনিংস ঘোষণা করেন ৬৮৭/৬।

basic-bank

Be the first to comment on "রাহানেকে ফেরালেন সাকিব"

Leave a comment

Your email address will not be published.


*