শিরোনাম

বার্সেলোনাকে উড়িয়ে দিল পিএসজি!

নিউজ ডেস্ক : এমএসএন’ ত্রয়ীকে নিয়ে গঠিত বার্সেলোনার সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো গোল উৎসবে মাতল পিএসজি। মঙ্গলবার রাতে প্যারিসে রীতিমত উড়ে গেল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পাঁচবারের চ্যাম্পিয়নদের ৪-০ গোলে হারিয়েছে পিএসজি! একটি গোলও করতে পারেনি বার্সার ফুটবলাররা! ২০১২-১৩ মৌসুমে বার্সার কাছে একই ব্যবধানে হারার মধুর প্রতিশোধ।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে যাওয়া পিএসজি সাফল্য পায় ১৮তম মিনিটে। দূর থেকে অসাধারণ ফ্রি-কিকে ডিফেন্স ভেদ করে বল জালে পাঠান দি মারিয়া। এরপর ২৭তম মিনিটে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি বার্সা তারকা আন্দ্রে গোমেস। ৪০তম মিনিটে মার্কো ভেরাত্তির পাস ধরে ডান দিক থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন ড্রাক্সলার।

দ্বিতীয়ার্ধের শুরুতেও যথারীতি আক্রমণে পিএসজি। আক্রমণ ঠেকাতে জেরবার বার্সার রক্ষণ। ৫৫তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ-পায়ের বাঁকানো শটে স্কোরলাইন ৩-০ করেন দি মারিয়া।

৭১তম মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার থমাসের কোনাকুনি পাস পেয়ে দারুণ ক্ষিপ্রতায় প্রথম শটেই টের স্টেগেনকে পরাস্ত করেন উরুগুয়ের স্ট্রাইকার মাতান কাভানি। স্কোরলাইন হয় ৪-০। বার্সাকে হতাশ করে জয়ীর বেশে মাঠ ছাড়ে পিএসজি।

basic-bank

Be the first to comment on "বার্সেলোনাকে উড়িয়ে দিল পিএসজি!"

Leave a comment

Your email address will not be published.


*